শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

একদিনের ব্যবধানে থাইল্যান্ডে ফের ক্রেন দুর্ঘটনা, নিহত মোট ৩৪

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে আবারও ক্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এর একদিন আগেই বুধবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ক্রেন পড়ে ট্রেন দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত দুটি ঘটনায় মোট ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সামুত সাখোন প্রদেশে ঘটে যাওয়া সর্বশেষ দুর্ঘটনাটিতে একটি উঁচু সড়ক (এলিভেটেড হাইওয়ে) নির্মাণে ব্যবহৃত ক্রেন ভেঙে নিচের সড়কের ওপর পড়ে। 

স্থানীয় পুলিশ সুপার কর্নেল সিত্তিপর্ন কাসি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। পুলিশের আরেক কর্মকর্তা জানান, এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক দিনের ব্যবধানে ঘটে যাওয়া এই দুই প্রাণঘাতী দুর্ঘটনার সঙ্গেই রয়েছে একই নির্মাণ প্রতিষ্ঠান। সেটির নাম ‘ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট’। বুধবার উত্তর-পূর্বাঞ্চলের নাখোন রাচাসিমা প্রদেশে চীনের সাহায্যে নির্মিত উচ্চগতির রেল প্রকল্পের একটি অংশ নির্মাণের সময় ওই প্রতিষ্ঠানের ব্যবহৃত একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবারের দুর্ঘটনাটি প্যারিস ইন গার্ডেন হোটেলের সামনে ঘটেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে চারদিকে ধুলা ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা যায়।

সর্বশেষ দুর্ঘটনাস্থল রামা টু এক্সপ্রেসওয়েতে বর্তমানে একাধিক বড় অবকাঠামো প্রকল্প চলছে, যার মধ্যে টোল সড়ক নির্মাণও রয়েছে। অতীতে এখানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটায় এলাকাটি স্থানীয়দের কাছে ‘ডেথ রোড’ নামে পরিচিত।

বুধবারের দুর্ঘটনায় ক্রেনটি একটি চলন্ত ট্রেনের ওপর পড়ে গেলে সেটি লাইনচ্যুত হয় এবং কিছুক্ষণের জন্য আগুন ধরে যায়। ওই ট্রেনে মোট ১৯৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। 

সূত্র: রয়টার্সদ্য ইউএস সান, আল-জাজিরা

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com