সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

রাজবাড়ীতে কুমির আতঙ্কে পদ্মা পাড়ের মানুষ

রাজবাড়ী,প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা পদ্মা নদীর তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২৮ নং উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে বেশ কয়েকবার কুমিরটি ভেসে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এতে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে।

স্থানীয় বাসিন্দা এনায়েত মওলা জানান, গত তিন দিন যাবত উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিনের বেলায় কুমির দেখা যাচ্ছে। আজ সকালেও বেশ কয়েকবার কুমিরটি নদী তীরবর্তী এলাকায় ভেসে ওঠে। সকালে এক গৃহবধূ নদীতে কাপড় ধোয়ার জন্য এলে তিনি কুমিরটি ভেসে উঠতে দেখে দৌড়ে পালিয়েছেন।

স্থানীয় কয়েকজন জানান, রাজবাড়ী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীতে আজ কুমিরটি দেখা গেছে। সকাল থেকে বেশ কয়েকবার কুমিরটি নদীতে ভেসে উঠেছে। যে স্থানে কুমিরটি দেখা গেছে সেখানে প্রতিদিন শত শত মানুষ গোসল করে। এ নিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। পদ্মা পাড়ের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান বলেন, আমিও বিষয়টি জানতে পেরেছি উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখা যাচ্ছে। যেহেতু ওইটা মূল নদী সেহেতু ওখান থেকে কুমির ধরাটা এক প্রকার অসম্ভব। আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করবো যাতে তারা নদীতে না নামে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com