সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্নীতির কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা: নাহিদ ইসলাম নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট: অভিযোগ জামায়াতের যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে টানা গেল না লাগাম, সরকারের শেষ সময়ে আরও বাড়ল মূল্যস্ফীতি ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

ঢাকা ১২: মাঠ ছাড়ছেন না নীরব, স্বতন্ত্র নির্বাচন করতে অনড়

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দল থেকে বহিষ্কার করার পরও ঢাকা-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে অনঢ় মনোভাব ব্যক্ত করেছেন বিএনপির সাবেক নেতা সাইফুল আলম নীরব। ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সোমবার নিজের এমন সিদ্ধান্তের কথা জানান যুবদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক নীরব।

এরআগে নীরবকে ঢাকা-১২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। পরে জোটের সাথে আসন সমঝোতার অংশ হিসেবে একই আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থণ দেয় বিএনপি। তিনি কোদাল প্রতীকে নির্বাচন করবেন।

পরবর্তীতে সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়ায় দল থেকে বহিষ্কার করে বিএনপি। তারপরও নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা অব্যাহত রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেন এবং জমা দেন তিনি।

নীরবের মতো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সারাদেশে যারা বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের বুঝিয়ে নিবৃত্ত করার উদ্যোগ নেয় বিএনপি। এর অংশ হিসেবে প্রার্থীদের সঙ্গে গত কয়েকদিন ধরে একান্তে বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির গুলশান কার্যালয় সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। চেয়ারম্যানের সাথে বৈঠকের পরপরই কয়েকজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন।

রোববার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন সাইফুল আলম নীরব। তারপরও প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা না দিয়ে জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুল আলম নীরব বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি, জমাও দিয়েছি। আমি নির্বাচন করবো। এলাকার জনগণ আমার পাশে আছে।

তিনি বলেন, আমার চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত হয়েছে, উনার কাছে দোয়া চেয়েছি, উনি দোয়া করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।

ঢাকা-১২ আসন থেকে নির্বাচন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও শেরে বাংলানগর এলাকা নিয়ে গঠিত এই আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীর নামই কাকতালীয়ভাবে সাইফুল।

বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জোটের তৃণমূল কর্মীদের জোরালো সমর্থন পেলে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

আসনটির আরেক প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com