সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্নীতির কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা: নাহিদ ইসলাম নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং ১৬ বছর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পক্ষপাতদুষ্ট: অভিযোগ জামায়াতের যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে টানা গেল না লাগাম, সরকারের শেষ সময়ে আরও বাড়ল মূল্যস্ফীতি ১২ তারিখ মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন: তারেক রহমান জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে তাকাইচির দল ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না

‘সেনাবাহিনীর ভূমিকার কারণে জাতি সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে’

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে জাতি সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বিগত নির্বাচনের মতো নির্বাচন আমরা আর দেখতে চাই না। কোনো বোঝাপড়ার নির্বাচন আমরা করতে চাই না।’

সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘চব্বিশের জটিল দিনগুলোয় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে, এটা আমার এবং আমার দলের পারসেপশন, জাতি সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। আগস্টের ৩, ৪ এবং ৫ তারিখ আপনারা যে ভূমিকা রেখেছেন সেটা না রাখলে আজকে বাংলাদেশে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না।’

সব দল-মত এক হয়ে চব্বিশের আন্দোলনের অংশ নিয়েছিল বলে উল্লেখ করেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘আজ পর্যন্ত আমরা এ পরিবর্তন, বিপ্লব, গণঅভ্যুত্থান আমরা যে ভাষাই বলি, তার কোনো ক্রেডিট দল হিসেবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের সরকারপ্রধান দেশের বাইরে কোনো একজন বিপ্লবের অংশীদারকে বিপ্লবের মাস্টামাইন্ড বলেছিলেন। আমিই প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম, এখানে কোনো ব্যক্তি মাস্টারমাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টারমাইন্ড করা হয় বাকি সব ব্যক্তিকে আন্ডারমাউন্ড করা হবে, ওইটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ, সবাইমিলে আমরা মাস্টারমাউন্ড।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টাকে একটা একাউন্টিবিলিটির জায়গা থাকতে হবে। প্রধানমন্ত্রীরও থাকতে হবে, প্রেসিডেন্টেরও থাকতে হবে। এটা মিউচুয়াল চেক অ্যান্ড ব্যালান্সের ব্যাপার।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, ‘বিগত তিন নির্বাচনে কোনো ভোট হয়নি। কেউই ভোট দিতে পারেনি। তবে আগামী নির্বাচন নিয়ে আমরা আশাবাদী।’

আগামী নির্বাচনে ভোটারদের জন্য বাধাহীন পরিবেশ নিশ্চিত করা আর ভোটের প্রতিফলন ফলাফল পেলেই সুষ্ঠু নির্বাচন হবে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com