শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে নিজের ছবি পোস্ট ট্রাম্পের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেছেন যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। তিনি নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ট্রাম্প নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।

গত সপ্তাহে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

ভেনেজুয়েলা থেকে সদ্য অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মার্কিন বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় দিন পার করছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি মধ্যরাতে মার্কিন ডেল্টা ফোর্স পরিচালিত সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ব্রুকলিনের একটি ফেডারেল ডিটেনশন কেন্দ্রে আটক রয়েছেন।

শাসরুদ্ধকর ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এতে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ৩০ জনের বেশি কিউবার সামরিক সদস্য।

এরপর ৫ জানুয়ারি অস্ত্র ও মাদকসংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের আদালতে তোলা হয় মাদুরো এবং সিলিয়া ফ্লোরেসকে। তবে ট্রাম্প প্রশাসনের আনা এসব অভিযোগে নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করেছেন নিকোলাস মাদুরো। আদালতে মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে অপহরণ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে মাদুরোকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com