শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে। দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়।

শনিবার জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতি এখনো অস্থির এবং সহিংসতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামাচ্ছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না কিংবা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন বহন করছে কি না, তা তল্লাশি করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিলম্ব না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোলেক্তিভোস নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। তারা সড়কে গাড়ি থামিয়ে পরিচয় যাচাই করছে এবং পরিস্থিতি যে কোনো সময় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

এই অবস্থায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ভেনেজুয়েলায় অবস্থান না করার জোর আহ্বান জানিয়েছে।

সোর্স: এএফপি

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com