বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ইউট্যাবের শুভেচ্ছা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এ শু‌ভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ ব‌লেন, বিএনপির মতো বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

তারা বলেন, তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। কেননা, ইতোমধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত। জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবেন। কারণ তার আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী। পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

তারা আরও বলেন, সুতরাং দল ও দেশ পরিচালনায় তারেক রহমানের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিশ্বাস রাখতে চাই যে, স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তিনি তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন।

একইসঙ্গে দলের নীতিনির্ধারকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেবেন। আমরা আবারও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com