ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর Logo বাধার মুখেই নারায়ণগঞ্জের মাহফিলে যোগ দেওয়ার ঘোষণা আমির হামজার Logo বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান রিমান্ডে Logo প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেটের সঙ্গে বৈঠকে বসবেন মোদি Logo লিটন-হৃদয়ের সেঞ্চুরিতেদক্ষিণ আফ্রিকার মাটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের Logo সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতির কাছে ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার নবনিযুক্ত দূতদের পরিচয়পত্র পেশ Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর দিলো সরকার

দীর্ঘদিন অপেক্ষার পর আবারও বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তিনি সংবাদমাধ্যমকে জানান, ২০২৫ সালে জারিকৃত নতুন এমপিও নীতিমালার আলোকেই যোগ্য প্রতিষ্ঠানগুলো এই তালিকার অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে কেবল অনলাইনেই এই আবেদন গ্রহণ করা হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নির্বাচিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা ভোগ করতে পারবে। আবেদনের জন্য নির্ধারিত শর্তাবলি এবং নীতিমালার বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের হাজারো শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের বেতন-ভাতার অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের

এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর দিলো সরকার

আপডেট সময় ১০:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬