ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন Logo অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম Logo মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা হাইকমিশনের Logo ভালোবাসার নানা রঙে আজ ‘ফিল দ্য লাভ ডে’

ভোটগণনা শেষে রাতেই চূড়ান্ত ফল: নির্বাচন কমিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পেরোনোর পরও ভোটগণনা শেষ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর গণনা কার্যক্রম চলছে। প্রতিটি বিভাগের ফল ঘোষণা শেষে রাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আরও ১৪টি বিভাগের ফলাফল এখনো বাকি রয়েছে। এদিকে, ঘোষিত ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী।

২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন দুই হাজার ৬৯১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১২৮।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন দুই হাজার ৯৮২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা পেয়েছেন এক হাজার ২১৩ ভোট। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা পেয়েছেন দুই হাজার ৬৪৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন দুই হাজার ৩২০ ভোট।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে একটার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোটগণনা শুরু হয়। এখনো ১৪ কেন্দ্রের ফল ঘোষণা বাকি।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর

ভোটগণনা শেষে রাতেই চূড়ান্ত ফল: নির্বাচন কমিশন

আপডেট সময় ০৭:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬