মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসির স্বর্ণের দামে বড় লাফ, ভাঙল সব রেকর্ড নির্বাচনে যেন আর ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা হাসিনা-জয়সহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের এলপিজি আমদানির চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা দুই ভাইসহ নিহত ৩ মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার প্রস্তাব আইসিসির সিলেট থেকে শুরু, আরও যেসব জেলায় যাবেন তারেক রহমান গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভেনেজুয়েলায় হামলা: নিহত বেড়ে ৫৭, সাত দিনের শোক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার কারাকাসে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বাসভবনে মার্কিন সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৭ জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এদিকে ভেনেজুয়েলার বর্তমান দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নিহত সেনা সদস্যদের স্মরণে সাত দিনের শোক ঘোষণা করেছেন।

তিনি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, যে সব তরুণ ও পুরুষ-নারীরা দেশ ও প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্মানের জন্যই এই শোক। নিহতদের মধ্যে অন্তত ২৪ জন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। 

ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার নিকোলাস মাদুরোর কারাকাসের রিপ্রিজেন্টেটিভ কমপাউন্ডে মার্কিন অভিযানে মোট ৫৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ভেনেজুয়েলার ২৩ সেনা ও কিউবার ৩২ জন যোদ্ধা রয়েছেন। এ ছাড়া ওই অভিযানে বেসামরিক ২ নারীও নিহত হয়েছেন।
 
অন্যদিকে, কিউবার সরকার নিশ্চিত করেছে, তাদের ৩২ জন সামরিক ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। কিউবা এই নিহতদের স্মরণে দুই দিনের শোক ঘোষণা করেছে।

কিউবান কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা গ্রামাও নিহত সেনাদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এই কিউবান সেনারা ‘লড়াইয়ের সময় তীব্র প্রতিরোধের পর নিহত হয়েছে’। যাকে তারা গৌরবের বলেও উল্লেখ করেছে।

সূত্র: বিবিসিরয়টার্স

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com