বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

জকসু নির্বাচন: আট কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৪ ভোটে এগিয়ে রিয়াজুল

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে আটটি বিভাগের (কেন্দ্র) ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এ পর্যন্ত আট বিভাগের ঘোষিত ফলাফলে রিয়াজুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী রাকিবের থেকে চার ভোটের ব্যবধানে এগিয়ে আছে।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা শুরু করে। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ৮১০ ভোট।

রিয়াজুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ৮০৪ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮১৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ আবদুল আলীম আরিফ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ৪২২ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের’ মাসুদ রানা। তিনি পেয়েছেন ৭৯৯ ভোট। একই পদে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের’ আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৬৫৪ ভোট।

নির্বাচন কমিশন জানিয়েছেন, অন্য বিভাগগুলোর ফলাফল গণনা চলছে। ধারাবাহিকভাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়।

এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে আটটি কেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি, সিএসই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স ও অনুজীব বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এনিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com