ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাজারে আরও বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার (৬জানুয়ারি) সোনার দাম বেড়েছে।  যা এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে এবং রেকর্ড দামের দিকেও এগোচ্ছে। এর পেছনে মূল কারণ হলো ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র কর্তৃক আটক করার ঘটনায় সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে এমন প্রত্যাশা।

গ্রিনিচ সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪,৪৬১.০৯ ডলারে। এর আগে গত সেশনে সোনার দাম প্রায় ৩ শতাংশ বেড়েছিল। গত ২৬ ডিসেম্বর সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪,৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। ২০২৫ সালের শেষে সোনার বার্ষিক মূল্যবৃদ্ধি ৬৪ শতাংশে পৌঁছেছে, যা ১৯৭৯ সালের পর থেকে সোনার সেরা পারফরম্যান্স। 

যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারেও সোনার দাম বাড়ছে। ফেব্রুয়ারি সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে ৪,৪৬২.৬০ ডলার হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। ফলে আন্তর্জাতিক সোনা বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

বিশ্ব বাজারে আরও বাড়ল সোনার দাম

আপডেট সময় ১০:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬