মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা রয়েছে: ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার পর দেশটিতে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেন, মাদুরোর সরকারের বাকি সদস্যরা দেশটিকে ঠিক করার উদ্যোগে তাকে সহযোগিতা না করলে দ্বিতীয় দফা হামলা হতে পারে।

গতকাল রবিববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক অভিযানের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। 

সেই সঙ্গে দেশটির নতুন নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, ‘যারা মাত্র শপথ নিয়েছে আমরা সেই লোকজনের সঙ্গেই কাজ করছি।’ এর পরপরই তিনি বলেন, ‘কে দায়িত্বে আছে, সেটা জিজ্ঞেস করবেন না। আমি উত্তর দিলে সেটা খুব বিতর্কিত হবে।’

পরে বিষয়টি পরিষ্কার করে ট্রাম্প বলেন, ‘এর মানে হলো, আমরা দায়িত্বে আছি।’

ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা আরও জোরালো হওয়ার শঙ্কা বিশ্লেষকদের।

সূত্র: দ্য গার্ডিয়ান
বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com