শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

হাড়কাঁপানো শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

শীত যেন কোনোভাবেই কমছে না উত্তরের জেলা নওগাঁয়। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে এ জেলায় শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ উঠানামা করছে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু শৈত্যপ্রবাহ।

গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের প্রকোপ। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সকাল ৯টা পেরিয়ে গেলেও এখনো দেখা মেলেনি সূর্যের। ছোট থেকে মাঝারি যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

নওগাঁর শৈলগাছী এলাকার কৃষক ইদ্রিস আলী বলেন, শীতের কারণে মাঠে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। সন্ধ্যার পর কনকনে শীত পড়ায় বাড়ি থেকেও বের হওয়া যায় না। শীতের মধ্যে কাজ করতে খুব কষ্ট হচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, আজ জেলায় সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় দিনে সহজে সূর্যের দেখা মিলছে না, যার কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com