বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

বিটিআরসি ভবনে হামলায় ২৬ জন আটক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

‎রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে হামলা-ভাঙচুরের অভিযোগে ২৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। তবে পুলিশের দাবি, ভাঙচুর করা ব্যক্তিরা মোবাইল ব্যবসায়ী।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিটিআরসি ভবনে ইট-পাটকেল ছুঁড়ে ভবনে ভাঙচুর চালানো হয়।

আটকরা হলেন- সাব্বির, শাহিন, রিফাত, মঈন, অনিক, তারেক, হানিফ, রাব্বি, সোহানুল, দীপক হাজরা, তারেক আজিজ, সাজ্জাদ, শিপন, সিয়াম, ওনেস ইমরান, মনির, হারিস, মতিউর, রাজন শেখ, আবু সাদিক, মামুন, মজিবর, সালাউদ্দিন, রাকিব, আমিনুল ইসলাম ও আহমেদ সবুজ।

‎এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাহির থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করে বিটিআরসি ভবন ভাঙচুর করেছে। এ সময় বিটিআরসির গাড়ি ভাঙচুর করা হয়। হামলার সময় আমরা ও সেনাবাহিনী মিলে ২৬ জনকে গ্রেফতার করেছি। তবে এদের যাচাই বাছাই শেষে প্রকৃত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com