রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স অটো স্পিনিং লিঃ এর ব্যবস্থাপক মিজানুর রহমানের নিকট অগ্নিবীমা দাবির ২৫,০০,৫৯,১০৩/- (পঁচিশ কোটি উনষাট হাজার একশত তিন) টাকার চেক হস্তান্তর করেছেন। 

এ সময় কোম্পানির দাবি ও পুনঃবীমা বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম, কোম্পানি সচিব মো. মাসুদ রানা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নবাবপুর রোড কর্পোরেট শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও প্রবেশনারী অফিসার রিফাত শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com