বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

শুটিংয়ে আহত জিৎ

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিৎ। দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সূত্রের খবর, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটে। চলতি সপ্তাহজুড়ে টানা শুটিংয়ের শিডিউল থাকলেও জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ আপাতত পিছিয়ে দেওয়া হতে পারে।

অভিনেতা ঠিক কীভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। এদিকে পরিচালক পথিকৃৎ বসুও শুটিং পুনরায় শুরু করার নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানাতে পারেননি।

উল্লেখ্য, এই ছবিতে জিৎ অভিনয় করছেন ঐতিহাসিক চরিত্র বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। অ্যাকশন ঘরানার এই সিনেমায় ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল সময় এবং স্বাধীনতা সংগ্রামের নানা দিক তুলে ধরা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com