বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের, অবশেষে আটক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

সরকারের এক যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করেন তাঁর গাড়িচালক। আজ বুধবার সকাল সোয়া আটটা থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা তাঁকে সরকারি গাড়িতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পরে পরিকল্পনা কমিশনে আসলে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভুক্তভোগী মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। চালকের নাম আবদুল আউয়াল (৪০)। তিনি দুই মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। বিকেলে তাঁকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাকসুদা হোসেন জানান, পরিকল্পনা কমিশনে যাওয়ার পথে চালক গাড়ির গতিপথ বদলে ফেলেন এবং জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেননি। একপর্যায়ে ৯৯৯–এ কল দিতে গেলে চালক তাঁর মোবাইল কেড়ে নিয়ে দরজা লক করে দেন। এরপর উত্তরা, সাভারসহ বিভিন্ন এলাকা ঘুরে আবার কমিশনের সামনে আসেন।

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গাড়ি থামিয়ে চালক তাঁর মায়ের চিকিৎসার জন্য ছয় লাখ টাকা দাবি করেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চান। অফিসে টাকা দেওয়ার আশ্বাস দিলে কমিশনে এসে চালক আটক হন।

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, চালক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাকসুদা হোসেন বলেন, এই ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com