ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর শরীরের মাংস খুবলে খেল ৪ শিকারি কুকুর

নীলফামারীর সৈয়দপুরে একটি জর্দা কারখানার মালিকের পোষা চার জার্মান শেফার্ড শিকারি কুকুর এক নারীর শরীরের মাংস খুবলে খেয়ে ফেলে। এ ঘটনায় ওই নারীর শরীর ক্ষতবিক্ষত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালালে জর্দা কারখানার মালিক পালিয়ে যান। তবে ম্যানেজার আইয়ুব আলীকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।

কুকুরের কামড়ে আহত নারী ওই পাড়ার জাহাঙ্গীর আলমের মেয়ে মুক্তারিনা বেগম (২৮)। তিনি সৈয়দপুর বিমানবন্দরে একটি এয়ার কোম্পানির সিকিউরিটি সেকশনে কর্মরত।

জানা যায়, প্রতিদিনের মতো গত শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বাড়ির পাশে সৈয়দপুর-পার্বতীপুর সড়কে ভ্যানের জন্য অপেক্ষা করছিলেন মুক্তারিনা। এ সময় জর্দা কারখানার ৪ জার্মান শেফার্ড শিকারি কুকুর তাকে ঘিরে ফেলে। ওই সময় মুক্তারিনা আতঙ্কে চিৎকার করলে কুকুরগুলো তার শরীরের মাংস কামড়ে খেয়ে ফেলে। এমনকি মাথায় আক্রমণ করে বামপাশে খুলির মাংস তুলে ফেলে। এতে চরমভাবে ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ওই সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান; কিন্তু তার অবস্থা নাজুক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে ওই নারী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার নগেন নামের এক ব্যক্তি বলেন, কুকুরগুলোকে নিয়মিত মাংস খাওয়ানো হতো। প্রায় দুই দিন তাদের ক্ষুধার্ত রাখা হয়েছিল বলেই কুকুরগুলো ঘরের বাইরে বেরিয়ে পড়ে। ওই সময় সামনে মুক্তারিনাকে পেয়েই কামড়িয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী এরই প্রতিবাদে সড়ক অবরোধ করেন।

বিষয়টি জানতে জর্দা ফ্যাক্টরির মালিক আয়সা সিদ্দিকী নেপালীর সঙ্গে যোগাযোগ করতে গেলে তার দেখা না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আইয়ুব আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

নারীর শরীরের মাংস খুবলে খেল ৪ শিকারি কুকুর

আপডেট সময় ১১:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫