বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্বাক্ষরিত চেকবইসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওসমান হাদি হত্যাচেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই ও ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

র‍্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে ঢাকা এবং দুজনকে নারায়ণগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com