শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় আবারও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে।

‎রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে অছিম পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

‎বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।’

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com