ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। একই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদিকে ঢামেকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জনতার তোপের মুখে পড়েন মির্জা আব্বাস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢামেকের জরুরি বিভাগ থেকে হাদিকে দেখে বের হয়ে এলে এ ঘটনা ঘটে।

এ সময় উৎসুক জনতাকে ‘আব্বাস ভুয়া, চাঁদাবাজ ভুয়া, সন্ত্রাসী আব্বাস’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

উৎসুক জনতা তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন।

পরবর্তীতে, পুলিশ ও সেনা সদস্যরা এসে জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫