ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

এনসিপির কর্মী সভায় বৈষম্যবিরোধী নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করেছে এনসিপির আরেক পক্ষের কর্মীরা। 

এ ঘটনায় বুধবার (২৫ জুন) রাতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মাদারীপুর সদর থানার সামনে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় সুষ্ঠু বিচার না পেলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হতে চললেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এনসিপির ৩১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ, আহ্বায়ক নেয়ামত উল্লাহসহ অনেকেই।

জেলা কমিটি হওয়ার তিন দিন পরই জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সমন্বয়ে সদর উপজেলায় ২৬ সদস্যের এনসিপি আরও একটি কমিটি গঠন করে। পরে এই সদর উপজেলা কমিটির আয়োজনে কর্মী সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে রাখায় ক্ষিপ্ত হয় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ।

একপর্যায়ে তার অনুসারী এনসিপির সদস্য রাতুল হাওলাদার, আদিল মাহামুদসহ (টুটুল) বেশ কয়েকজন হামলা চালিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করে। সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা ও সদর উপজেলায় নবগঠিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। অভিযুক্ত দুই সদস্যকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। 

বহিষ্কৃতরা হলেন- জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল ওরফে টুটুল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, এনসিপির কমিটি গঠনকে কেন্দ্র করে মোহাম্মদ হাসিবুল্লাহ সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাসুম বিল্লাহসহ উল্লেখযোগ্য অনেকেই। এ কারণে মাসুম বিল্লাহকে এনসিপির জেলা ও উপজেলার কমিটিতে না রাখায় পরিস্থিতি আরও বিরোধপূর্ণ হয়ে ওঠে। এসব নিয়ে বেশ কয়েকদিন ধরেই একে অন্যকে দায়ী করে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সদ্য স্থগিত হওয়া মাদারীপুর জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি হতে হবে। এনসিপির দুটি কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি এবং আওয়ামী সন্ত্রাসী ট্যাগ দিয়ে এনসিপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আশা করব, সুষ্ঠু তদন্ত করে ন্যায় প্রতিষ্ঠা করা হোক।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাহাঙ্গীর আলম বলেন, কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে যারা এ ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে আমাদের অভিযান চলছে। আমরা প্রত্যাশা করি জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

এনসিপির কর্মী সভায় বৈষম্যবিরোধী নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৩:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫