ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক Logo শ্যামলীতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক এবং তার স্ত্রী

‘আমরা তো কোনো মামলা করি নাই, জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে, আমরা কোনো মামলা করি নাই। জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।

উপদেষ্টা বলেন, সাংবাদিকতার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়নি। অপরাধে উসকানি দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়ে আমার কিছুই করণীয় নেই। সাংবাদিকদের জামিন দেয়া না দিয়ার বিষয়ে কখনোই আইন মন্ত্রণালয় থেকে হস্তক্ষেপ করা হয়নি।

রাজনৈতিক বিবেচনায় করা ২০ হাজার মামলা তুলে নিচ্ছে সরকার। এরই মধ্যে ১২ হাজার মামলা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (UNODC) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, অধিকাংশ সংস্কার দরকার বিচার ও পুলিশের ক্ষেত্রে। তাই এই সংস্কার শুধু মানুষের জন্য নয়, মানুষকে নিয়েই করতে হবে। বিচার ব্যবস্থাকে ডিজিটাল করার প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে অনলাইন করা একটি সময়সাপেক্ষ বিষয়, তারপরও ঢাকা ও চট্টগ্রামে দুইটি কোর্ট ডিজিটাল করা হয়েছে।

“বাংলাদেশে সমান ন্যায়বিচারের প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে বিচার বিভাগীয় সংস্কারকে সমর্থন জানাতে বহুপক্ষীয় দৃষ্টিভঙ্গি প্রয়োগ” শীর্ষক এই সেমিনারের জাতিসংঘ, নরওয়ে সরকারের প্রতিনিধিরা অংশ নেন।

বিচার বিভাগে বৈষম্য হ্রাস, অপরাধবিরোধী আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং ন্যায়বিচারে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন স্টেকহোল্ডারদের একত্রিত করার উদ্যোগে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/জেসি

Tag :

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

‘আমরা তো কোনো মামলা করি নাই, জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি’

আপডেট সময় ০১:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫