ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা Logo সাত জনের মৃত্যুদণ্ড, একজন খালাস Logo গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা Logo শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গা: কারারক্ষীসহ ২৩ জন নিহত Logo বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo চাহিদা বাড়ার কারণে সম্প্রতি লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo তারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রণ

পিলখানা হত্যাকাণ্ডে রাজনীতিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: তদন্ত কমিশন

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে এ বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে তদন্ত কমিশন।

কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান সংবাদ সম্মেলনে বলেছেন, “পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে, তদন্তের স্বার্থে এখনই কারো নাম বলতে পারছি না।”

তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে এবং গণমাধ্যমও বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার কাজ করেছে। 

আ ল ম ফজলুর রহমান মনে করেন, সময়মতো সামরিক ব্যবস্থা নেওয়া হলে বিডিআর বিদ্রোহে ক্ষয়-ক্ষতি কমানো যেত।

তদন্তের অগ্রগতির বিষয়ে কমিশন সভাপতি জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে ১৫৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ৫০ জনের সাক্ষ্য গ্রহণ এখনো বাকি আছে। পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা আজম এবং জাহাঙ্গীর কবীর নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছোট লক্ষ্য তাড়ায় দিশেহারা টাইগাররা

পিলখানা হত্যাকাণ্ডে রাজনীতিকদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: তদন্ত কমিশন

আপডেট সময় ০৫:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫