ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

অবরুদ্ধ গাজায় ৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস, আহত আরও ১৫

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ সেনা।

মঙ্গলবার (২৪ জুন) এই হামলা হয় বলে জানায় সংবাদমাধ্যম প্যালিস্টাইন ক্রনিকল।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামাস অতর্কিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালায়। হামলাস্থলে কয়েকজন সেনা এখনো নিখোঁজ আছেন।

খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে।

জানা গেছে, হামাসের সদস্যরা দুই ভাগে এই অতর্কিত হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের ওপর হামলা চালানো হয়। আহত সেনাদের উদ্ধারে আসা আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় বার হামলা চালানো হয়।

পরে হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের উদ্ধার করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করে হামাস।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা ও অভিযানে এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। প্রায় পুরো গাজা ধ্বংস্স্তূপে পরিণত হয়েছে ইসরায়েলি হামলায়।

বাংলা৭১নিউজ/জেসি

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

অবরুদ্ধ গাজায় ৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস, আহত আরও ১৫

আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫