শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

যমুনা ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত।

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সেক্রেটারী এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। 

সভায় ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়া ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডারদের ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। 

পরিচালনা পর্ষদ সব শেয়ারহোল্ডার, গ্রাহক এবং অংশীদারদের প্রতি তাদের নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ব্যাংকিং কার্যক্রমে উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং গুণগতমান নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com