সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের অসম্মতি শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ ৫ জেলায় নতুন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত অন্ধকার গলি থেকে গণমাধ্যমকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে জামায়াতের হট্টগোল, স্পিকারের রুলিং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, ৮০ হাজারই নারী: স্বাস্থ্যমন্ত্রী

বাম দলের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবিসহ দেশের বাম ধারার দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

রোববার বিকালে রাজধানীতে এই বৈঠকটি হতে পারে বলে বিএনপির মিডিয়া উইং থেকে জানা গেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এ বৈঠকে অংশ নেবেন।

বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মার্কসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং সমাজতান্ত্রিক পার্টি

এর আগে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি।

আগামী দুই সপ্তাহজুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।

এদিকে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা জানা গেছে।গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হতে পারে বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com