ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন Logo বৃষ্টির পানিতে রেললাইন ডুবে চবির দুই শাটল ট্রেন আটকে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

উখিয়ায় দুই ভাইকে গুলি-ছুরিকাঘাত, একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম বাবুল নামে একজন নিহত হয়েছেন। এসময় নিহতের ভাই মো. হাসান ছুরিকাঘাতে আহত হন। সোমবার (২৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- উখিয়ার জালিয়াপালং নিদানিয়ার পূর্ব নুরার ডেইলের ইসহাক আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাকের হোসেন মেম্বার।

তিনি জানান, রাতে উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার বাসিন্দা দুই ভাই নুরুল ইসলাম বাবুল ও মো. হাসানকে বসতঘরের সামনে সশস্ত্র অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নুরুল ইসলাম বাবুল গুলিবিদ্ধ এবং মো. হাসান ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয়রা খবর পেয়ে দুই ভাইকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে নুরুল ইসলাম বাবুলের মৃত্যু হয়। আরেক ভাই মো. হাসান চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, জালিয়াপালং নিদানিয়াতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে বাবুল নামে একজন নিহতের ঘটনা শুনে পুলিশ ও স্থানীয় মিলে গহীন পাহাড়সহ গ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তদন্ত করে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী

উখিয়ায় দুই ভাইকে গুলি-ছুরিকাঘাত, একজনের মৃত্যু

আপডেট সময় ১১:২৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫