শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়েছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। 

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছুক্ষণ আগে এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সন্ত্রাসীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com