ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি, সায় নেই বিএনপির

একজন ব্যক্তির সর্বোচ্চ দুই মেয়াদে ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে জামায়াত-এনসিপিসহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে এতে সায় দেয়নি বিএনপিসহ তিনটি রাজনৈতিক দল। অন্য দুটি দল হলো- বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)।

রোববার (২২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ৩৩টি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই মত দিয়েছে যে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন। নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবেও এমন মেয়াদের কথা উল্লেখ ছিল।

জোনায়েদ সাকি বলেন, এ নিয়ে ভিন্নমত থাকায় আলোচনা এখনো চলমান। পরবর্তী বৈঠকের আগে পারস্পরিক মতবিনিময়ের জন্য দুদিন সময় নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে নয়—রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদে নারী প্রতিনিধিত্ব, সাংবিধানিক পদে নিয়োগে সাংবিধানিক কমিশনের ভূমিকা এবং সরাসরি নির্বাচনের প্রশ্নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা ধাপে ধাপে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি গড়ে তুলতে চাই।

জোনায়েদ সাকি বলেন, আমরা দ্রুত কোনো সিদ্ধান্তে না গিয়ে সমঝোতার পথ খুঁজছি। এসব বিষয়ে তাড়াহুড়ো না করে সবার মতামতের ভিত্তিতে ঐকমত্যের পথে এগিয়ে যাচ্ছি। এতে দেশের গণতান্ত্রিক পুনর্গঠন আরও সমৃদ্ধ ও টেকসই হবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, যদি শেষ পর্যন্ত ঐক্য না হয়, তবে যে দল বা নেতারা দ্বিমত পোষণ করেন, তাদের মতামত জনগণের কাছে তুলে ধরার সুযোগ রয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় অধিবেশনের পঞ্চম দিনের সংলাপ শুরু হয়। এতে অংশ নেয় ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি পৃথক অধিবেশন করেছে। এসব সংলাপে বেশকিছু বিষয়ে ঐকমত্য হলেও মৌলিক কিছু প্রস্তাবে দ্বিমত ছিল। এসব বিষয় সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ১৭ জুন থেকে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত জামায়াত-এনসিপি, সায় নেই বিএনপির

আপডেট সময় ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫