সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানি সংকট ‘মরার ওপর খাড়ার ঘা’, প্রভাব পড়বে দ্রব্যমূল্যে

ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খেলাধুলা, ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ জুন) বিকালে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্রীড়াঙ্গনে যেন দলমত ভাগাভাগি না করা হয়। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আমি বিশ্বাস করি এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার। এ দেশকে নতুন করে গড়ে তোলার।

এ সময় নিজ জেলার ক্রীড়ানুরাগী অনেক মানুষকে স্মরণ এবং স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, টুর্নামেন্টের আহ্বায়ক নূরে শাহাদাত স্বজন প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com