ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড Logo ডাচ্-বাংলা ব্যাংকের নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের স্ট্র্যাটেজিক কনক্লেভ Logo ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ Logo সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের Logo অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড Logo ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে Logo দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা Logo দুই যুগের দুই গল্প মিলে গেল এক বিন্দুতে! Logo প্রেমিকার সঙ্গে আবার বিচ্ছেদ ভিনিসিয়ুসের

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি

ইসরায়েলের টানা হামলার পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত ৭০ জন বাংলাদেশিকে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের পাকিস্তান হয়ে দেশে পাঠানো হবে। ঢাকা, তেহরান ও ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের নাগরিকদের মধ্যে ইরান ছেড়ে যেতে ইচ্ছুক, এমন ৭০ ব্যক্তিকে পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পাকিস্তান সরকার এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে দেশটির সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া এবং তাদের পাঠাতে সপ্তাহখানেক লেগে যেতে পারে।

 এ বিষয়ে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারি এবং বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। তবে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম ব্যাচটি কবে নাগাদ পাকিস্তানে ঢুকতে পারবে, সে বিষয়ে এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আবদুর রউফ মণ্ডল বলেন, ‘এ বিষয়ে দূতাবাস তত্পর রয়েছে। ঢাকা থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

এদিকে ইসরায়েলের হামলায় তেহরানের কেন্দ্রীয় অঞ্চলে কূটনীতিকরা থাকেন এমন একটি এলাকায় অনেকগুলো বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ ইসলামের বাসভবনটিও রয়েছে। তবে হামলার সময় তিনি বাসার বাইরে ছিলেন।

বুধবার ফেসবুকে ওয়ালিদ ইসলাম জানান, নৌবাহিনীর বেজ ক্যাম্পের পাশে অবস্থিত সবগুলো বাসা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার নিজের বাসাটিও অক্ষত নেই এমনটা তিনি শুনেছেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সরকারবিরোধী চক্রান্ত : সাবেক দুই সেনা কর্মকর্তার চার দিনের রিমান্ড

ইরান থেকে ৭০ বাংলাদেশিকে ফেরানোর প্রস্তুতি

আপডেট সময় ১১:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫