রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

মোংলা বন্দরে চাল ও সারবাহী জাহাজের কার্যক্রম বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে মোংলা বন্দরে চাল ও সারবাহী জাহাজের কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, এ এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া, উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাবে। 

এদিকে, টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও চালবাহী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে, কাজ চলছে অন্যান্য জাহাজগুলোতে। 

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া, বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি সারবাহী জাহাজ এম.ভি টিবিএস প্রিন্সেস।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com