রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

সৈয়দপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের দৌহলিয়া মুনসিপাড়া গ্রামের বুদারু মিয়ার ছেলে মাসুম আহম্মেদ (২৮) ও একই ইউনিয়নের কুজিপুকুর এলাকার আব্দুল গফুরের ছেলে নূর ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সৈয়দপুরগামী শ্যামলী পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোচটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com