বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

বাবার যত্নে ওষুধ-মেডিকেল টেস্ট-হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

বাবা দিবস উপলক্ষ্যে বাবার যত্নে ওষুধ কেনা থেকে মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনোস্টিক সেন্টার এবং হাসপাতালে বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক। একইসঙ্গে বিকাশ অ্যাপে থেকেই বাবার জন্য লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কেনাতেও থাকছে ক্যাশব্যাক।

মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাবা মানেই নির্ভরতা— জীবনের প্রতিটি ধাপে যিনি ছায়ার মতো পাশে ছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যত্নের প্রয়োজনও বাড়ে। ওষুধ কেনা থেকে শুরু করে নিয়মিত মেডিকেল টেস্ট, হাসপাতালের খরচ কিংবা হেলথ ইন্স্যুরেন্সের মতো বিষয়গুলোয় সময়মতো দেখভাল করতে পারলেই প্রিয় এই মানুষটাকে স্বস্তি দেওয়া যায়। 

তাদের জন্য ওষুধ কিনতে লাজ ফার্মা, তামান্না ফার্মেসি, একেএস ফার্মেসিসহ দেশজুড়ে প্রায় তিন হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫% করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-pharmacy-coupon-may25।

এদিকে, মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে প্রায় ৪৫০টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ১,০০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিয়ে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/healthcare-diagnostics-coupon-may25।

আর এসপেরিয়া হেলথকেয়ার ও সাজিনাজ হসপিটাল-এর নির্দিষ্ট হেলথ চেকআপ প্যাকেজে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারগুলো সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে https://www.bkash.com/campaign/fathers-day-campaign-2025।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com