ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ির মৃত্যু

বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

সোমবার সকাল ১০টা রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

তার স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন তানজিদা পাপড়ি। তবে ঈদের পর স্ট্রোক করেন তিনি। এরপর তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ জুন থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। তানজিদা পাপড়ি রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন তার স্বামী।

তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদরের কলেজ রোড এলাকায়। বাংলানিউজের দীর্ঘসময়ের কর্মী ছিলেন তিনি।

তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও বাংলানিউজ পরিবার। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

বাংলানিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ির মৃত্যু

আপডেট সময় ০৫:৪০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫