রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জেন্টিনা ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

গোয়াল ঘরে পাওয়া গেলো শিশুর রক্তাক্ত মরদেহ

নেত্রকোণা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে গোয়াল ঘর থেকে সৌরভ নামে এক ছয় বছর বয়সী শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

সৌরভ উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামের সৈইবুল্লার ছেলে। সৌরভের মৃত্যুর বিষয়টি ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। প্রতিদিনের মতো সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায় সে। প্রাইভেট পড়তে গিয়ে গ্রামের সামনের একটি দোকানে যায়৷ পরে দোকান থেকে আর বাড়ি ফেরেনি। বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে দোকানের পাশেই বনার চৌধুরীর গোয়াল ঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

গোয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, গোয়াল ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি শিশুটি পড়ে আছে। তার শরীরে রক্তমাখা থাকায় চিৎকার শুরু করি। পরে প্রতিবেশী ও শিশুর পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যেতে চায়। মৃত থাকায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার তালুকদার শফি জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে বের করবে। আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।

শিশুটির বাবা সৈইবুল্লাহ বলেন, আমার সন্তানকে কেন হত্যা করা হয়েছে তার কিছুই জানি না। এলাকায় আমার তেমন কোনো শত্রুও নেই যে এমন কাজ করবে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশুর মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুর পরিবারের লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com