বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

আজ লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক: নির্বাচন প্রধান ইস্যু

বাংলা 71 নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

ঈদের একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে দলটির অবস্থান।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে যে-রকম একটি ভূমিকা আমরা দেখব, একই ভাবে সরকারের কাছ থেকেও আমি মনে করি দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন।’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ঐক্যে যদি চিড় ধরে তাহলে আমাদের শত্রুদেশরা এটার সুযোগ নেবে। সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এই যে বৈঠকটা হবে ওনাদের, এক বৈঠকেই সব সমাধান হয়ে যাবে তা তো না। এটাকে একটা শুরু বলা যেতে পারে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com