রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল কমছে, ৭২ ঘণ্টায় হ্রাস অব্যাহত থাকবে

সিলেট প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সিলেট ও মৌলভীবাজার জেলায় সুরমা-কুশিয়ারা এবং সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীগুলোর পানি সমতল কমছে। তবে কুশিয়ারা নদী অমলশীদ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নদীগুলোর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

রোববার (৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্রহ্মপুত্র নদের ও যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এসময় বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল কমছে। অন্যদিকে স্থিতিশীল রয়েছে পদ্মা নদীর পানি সমতল। আগামী পাঁচদিন পর্যন্ত গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

দেশের ১১৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বেড়েছে ২৯টির, কমেছে ৮৪টির, অপরিবর্তিত রয়েছে ২টির। এ ছাড়া গেজ পাঠ পাওয়া যায়নি ১টির এবং বিপদসীমার ওপরে স্টেশনের সংখ্যা ১টি, নদী সংলগ্ন এলাকা সিলেট এবং বিপদসীমার ওপরে নদীর সংখ্যা ১টি (কুশিয়ারা)।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপকূলীয় নদী অববাহিকা (বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগ) সূত্রে জানা যায়, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের নদীগুলোতে স্বাভাবিক জোয়ার বিরাজমান রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী আগামী তিন দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিনে উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক জোয়ার বিরাজ করবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com