বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

শাকিব খানের সঙ্গে নাচার অভিজ্ঞতা জানালেন ফারিণ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা’ -গানটি রায়হান রাফী পরিচালিত ‘‘তুফান’ সিনেমার গান। মেগাস্টার শাকিব খান টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে এই গানে তুমুল নেচেছিলেন। গানটি প্রকাশের পর দেখা গিয়েছিল- শাকিব খানের সিনেমা যারা দেখেননি, তারাও গানটির সঙ্গে নাচছেন। 

মুক্তির পর থেকেই দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মেতে উঠেছিলেন এই গানের সুরে। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিলো- যারা মূলত হিন্দি বা দক্ষিণি সিনেমা এবং সিরিজের রিভিউ করেন এমন ইউটিউবাররাও প্রশংসা করেছিলেন। বাণিজ্যিক সিনেমার গান হিসেবে ‘অসাধারণ’ তকমা পেয়েছে গানটি।

সম্প্রতি শাকিব খান এবং প্রীতমের সঙ্গে এই গানে নেচেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রীতম এবং শাকিব খানের সঙ্গে নাচার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন তাসনিয়া। 

তিনি বলেন, ‘‘যখন রিহার্সেল করেছিলাম তখন প্রীতম ভাইয়া বা শাকিব ভাইয়াকে তো পাইনি। কিন্তু পুরো ব্যাপারটা আগে থেকেই স্ক্রিপ্টেড ছিল। সবকিছু মিলে আমাদের একটা প্ল্যান ছিল। কিন্তু মঞ্চে যাওয়ার পরে কিন্তু কখনোই বোঝা যায় না, কি হতে পারে। তবে আমাদের রিহার্সেলের চেয়েও অনেক বেশি বেটার হয়েছে। আমরা সবাই খুব এনজয় করেছি, নেচেছি। ’’

উল্লেখ্য, গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কনা ও পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। গানের কথা ও সুরও করেছেন আকাশ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com