বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

বৈষম্যহীন সমাজের ভিশন বাজেটে নেই : এনসিপি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

বৈষম্যহীন সমাজের ভিশন বাজেটে নেই বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, বিগত ১৫/১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থায় শুধু রাজনীতিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়া পর দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। আমরা ব্যাংকগুলোর দুর্দশা দেখেছি।

তিনি বলেন, অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা ছিল অর্থনৈতিক রূপান্তর ঘটবে। যে বৈষম্যহীন আর্থ-সামাজিক ব্যবস্থার জন্য এই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিশন, অর্থনৈতিক রূপান্তরের পলিসি এই বাজেটের মধ্যে আমরা পাবো।  

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের কাছে মনে হয়েছে বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো সরকার অ্যাড্রেস করতে পেরেছে। কিন্তু তার প্রোপার সলিউশন কিংবা স্ট্র্যাটেজি, বা যেই ভিষণটার কথা আমরা বলছি বৈষম্যহীন সমাজের সেটা এই বাজেটের মধ্যে আসেনি। নতুন বন্দোবস্ত, অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটার পূর্ণ প্রতিফলন ঘটেনি। আগের অর্থনীতির অনেক ছাপ এই বাজেটে দেখা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com