বিশ্ব মুভমেন্ট ডিজঅর্ডারস দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত সচেতনতামূলক র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে এ র্যালি ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
অনুষ্ঠানে মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং এ ধরনের স্নায়বিক রোগ সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘আপনার ধারণার চেয়েও বেশি মানুষের মধ্যে এই রোগের বিস্তার রয়েছে।’
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা৭১নিউজ/আরএইচ