ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের অর্ডার, বেশি পাচ্ছে ভারত Logo ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু Logo শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী Logo কিরণের ‘অযোগ্য কোচ’ মন্তব্যের জবাবে ভিন্ন ব্যাখ্যা তাবিথের Logo ম্যাককালামকে পেছনে ফেললেন ল্যাথাম Logo স্যান্ডপেপার-কাণ্ডের ৭ মাসের মধ্যেই বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন লায়ন Logo শনিবার বোর্ড সভায় বসছে বিসিবি, এজেন্ডা কি থাকছে? Logo সিরাজের বাদ পড়া ও মুসলিম ইস্যু নিয়ে বিতর্ক, মুখ খুলল বিসিসিআই

১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে ৭০০ জনকে গুম করা হয়েছে। বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এত মানুষের প্রাণহানি ও হতাহতের পরও যারা বাংলাদেশে হুমকি দিচ্ছেন ও আগুন জ্বালাচ্ছেন, তাদের এমন কর্মকাণ্ড নির্লজ্জতা ও বেহায়াপনার শামিল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তারা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবেন।

তিনি বলেন, মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে গেলে বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দল তা চেয়ে চেয়ে দেখবে—এমনটি ভাবার কোনো কারণ নেই। বিএনপির নেতাকর্মীরা তাদের বাড়িঘর চেনেন, তাদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করা হয়েছে, সেই দিবাস্বপ্ন আর না দেখার আহ্বান জানান তিনি।

মাদক প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের নেতাকর্মীরা যেন মাদক কারবারি ও সেবনকারীদের পক্ষে তদবির না করেন।

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এস এম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ অন্যরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬