ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাককালামকে পেছনে ফেললেন ল্যাথাম

স্কোরবোর্ডে ১১০ রান থাকতেই তিন উইকেট পড়ে নিউজিল্যান্ডের, শুরুটা হয়েছিল টম ল্যাথামের উইকেট পতনে। হাফ সেঞ্চুরির ইনিংস খেলে আকাশ দীপের বলে ঋষভ পান্তের গ্লাভসে ধরা পড়েন এই ওপেনার। তার আগে ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে অভিজাত তালিকায় নাম লেখেন তিনি।

শুক্রবার ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৮ বলে ৫৯ রান করেছেন ল্যাথাম। ছয় চারে সাজানো ইনিংস শেষে তার রান ৬৫০৯। ৯৭ টেস্ট খেলে ৩৮.৭৪ গড় এবং ১৭ সেঞ্চুরি ও ৩২ ফিফটির ক্যারিয়ার তার। ১০১ টেস্টে ৩৮.৬৪ গড় এবং ১২ সেঞ্চুরি ও ৩১ ফিফটিতে ৬৪৫৩ রান করা ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের চতুর্থ শীর্ষ ব্যাটার হলেন তিনি।

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের শীর্ষ তিন ব্যাটার হলেন কেন উইলিয়ামসন (৯৫১৫), রস টেলর (৭৬৮৩) ও স্টিফেন ফ্লেমিং (৭১৭২)।

ওয়েলিংটন টেস্টে ড্রয়ের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় সেশনে বিপদে পড়ে নিউজিল্যান্ড। ওপেনিংয়ে ৭৭ রানের জুটি ছিল ল্যাথাম ও কনওয়ের। ১১০ রানে চার উইকেট পড়ার পর টম ব্লান্ডেলের অপরাজিত ৫৩ রানে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। দিন শেষ করেছে তারা ৫ উইকেটে ২৪৬ রানে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ম্যাককালামকে পেছনে ফেললেন ল্যাথাম

আপডেট সময় ০৪:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬