ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার-কাণ্ডের ৭ মাসের মধ্যেই বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন লায়ন

বল টেম্পারিং নিয়ে নিজের আত্মজীবনীতে উসমান খাজার করা মন্তব্য নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই বিতর্কের মাঝে নতুন মাত্রা হিসেবে যোগ হলো নাথান লায়নের নাম। ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ধরা পড়ার সাত মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের বিপক্ষে আরেকটি টেস্টে নাকি বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন এই অজি স্পিনার।

সে বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে সতীর্থদের উদ্দেশে লায়ন নাকি বলেছিলেন, ‘কার কাছে মিন্ট আছে? আজ বলের দায়িত্ব কে নিচ্ছে?’ অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসইএনের সাংবাদিক জেরার্ড হোয়াটলির দাবি, লায়নের এমন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ট্রাভিস হেড। তিনি বলেছিলেন, ‘তুমি কি মজা করছ? আমরা আবার ওই কাজ করছি না।’

স্যান্ডপেপার-কাণ্ডে নিষিদ্ধ স্টিভ স্মিথের কাছ থেকে অধিনায়কত্ব পাওয়া টিম পেইন নিশ্চিত করেন, মিন্ট বা লজেন্স যেন মাঠে না যায়। তখন অস্ট্রেলিয়ার প্রধান কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। পরে বিষয়টি জানতে পেরে পুরো দলের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।

ওই ম্যাচে খেলা উসমান খাজা চলতি সপ্তাহে দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তবে কারও নাম বলেননি। খাজা জানান, ল্যাঙ্গার প্রথমে একজন নির্দিষ্ট খেলোয়াড়কে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন। পরে পুরো দলকে সতর্ক করেন। তার ভাষায়, ‘তোমাদের কেউ যদি ভবিষ্যতে এমন কিছু করার কথা চিন্তাও করো, তাহলে অস্ট্রেলিয়ার হয়ে আর খেলতে পারবে না।’

খাজা আরও জানান, অভিযুক্ত খেলোয়াড় কেপটাউন টেস্টেও খেলেছিলেন। এতে সম্ভাব্য খেলোয়াড়ের সংখ্যা ছয়ে নেমে আসে। ওই ছয়জনের মধ্যে খাজা ও পেইনও ছিলেন। পরে একাধিক সূত্রের সঙ্গে কথা বলে লায়নকে ওই ঘটনার সঙ্গে যুক্ত করে প্রতিবেদন প্রকাশ করে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টস।

এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) সম্প্রতি স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে স্বাধীন তদন্ত ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে। বোর্ডের চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের উদ্যোগে গঠিত এই ফোরামের দায়িত্বে থাকবেন আইনজীবী ফিওনা ম্যাকলিওড। তবে তাদের তদন্তের আওতায় থাকবে শুধু ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফর। ফলে দুবাইয়ে মিন্ট ব্যবহারের প্রস্তাবের ঘটনা এই তদন্তে আসছে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্যান্ডপেপার-কাণ্ডের ৭ মাসের মধ্যেই বল বিকৃতির প্রস্তাব দিয়েছিলেন লায়ন

আপডেট সময় ০৪:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬