সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বলেন, ‘কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের দুর্বৃত্তায়ন, অগ্নিসংযোগ ও ডাকাতির কারণে পুলিশি ও আইনি সহায়তা, মোবাইল ব্যাংকিং সেবা, সাধারণ ব্যাংকি সেবা, চিকিৎসা সেবাসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে দায়িত্বরত কর্মকর্তাগণ ও ব্যবসায়ীরা।’
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং এজেন্টরা দোকান চালু রাখলে আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এসে টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছে অভিযোগ রাশেদ খানের। বলেন, ‘ব্যাংকের শাখাগুলোরও একই অবস্থা।
যেকারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছে না। আবার দোকানপাট খোলা রাখলে মালামাল নিয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিচ্ছে না। থানা ও হাসপাতাল পুড়িয়ে ছাই করে দিয়েছে।’
এক্ষেত্রে গোপালগঞ্জের সাধারণ মানুষ আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত ও তাদেরকে রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না করলে পরিস্থিতি সহসাই স্বাভাবিক হওয়া কঠিন বলে মন্তব্য করেছেন রাশেদ খান।
তিনি বলেন, ‘সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত, কিন্তু সেখানকার জনগণকে তো এগিয়ে আসতে হবে। নতুবা রাষ্ট্রের টাকা ব্যায় করে সবকিছু সংস্কার করতে গেলে দেখা যাচ্ছে, তারা আবারো পুড়িয়ে দিচ্ছে।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























