ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয় জানায়, সফরকালে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির তদারকি, সংসদ সদস্যদের ভূমিকা এবং সংসদীয় জবাবদিহি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এককক্ষবিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সফরের অংশ হিসেবে হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে এক বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চীফ হুইপ। একই বৈঠকে সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডস-এর সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। পাশাপাশি যুক্তরাজ্য পার্লামেন্টের সিলেক্ট কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুত এবং সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন বিষয়ে আলোচনা হয়।

সফরে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করার পাশাপাশি দেশটির বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

সফরকালে সংসদ সদস্যদের জন্য গবেষণা, প্রশাসনিক ও অন্যান্য সহায়তা সেবা, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদলটি হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন চিফ হুইপ

আপডেট সময় ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬