ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দামুড়হুদায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার Logo রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন Logo প্রাথমিক পরীক্ষার ফি নেওয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের দাবি মিলাদের টাকা Logo অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ Logo গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার Logo বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তান প্রধানমন্ত্রীর নৈশভোজ আয়োজন Logo জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন Logo সৌদি তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী Logo সোনার দাম ভরিতে বাড়ল ১০৫০ টাকা

অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

জাতিসংঘের একটি অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি ট্রাইব্যুনাল রায় দিয়েছে যে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি) অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে গাজার এক কর্মীকে বরখাস্ত করার পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

দ্য গার্ডিয়ান-এর দেখা ওই রায়ে বরখাস্ত হওয়া ওই সাবেক কর্মী আবু আওয়াদকে এক বছরের বেতন এবং ‘নৈতিক ক্ষতির’ ক্ষতিপূরণ বাবদ ৫ হাজার মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় জড়িত থাকার ইসরায়েলি অভিযোগের পরিপ্রেক্ষিতে যে নয়জন কর্মীর চুক্তি বাতিল করা হয়েছিল, এই রায়টি তাদের মধ্যে একজনকে নিয়ে। ট্রাইব্যুনালের এই পর্যবেক্ষণ ও রায় কেবল একটি একক মামলার গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং বরখাস্তের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না; সেই প্রশ্নটিকেও সামনে এনেছে।

রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল স্পষ্ট করেছে যে, তারা আওয়াদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে সরাসরি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি, তবে তাকে বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করার মতো প্রমাণ ইউএনআরডব্লিউএ হাজির করতে পারেনি। ট্রাইব্যুনালের মতে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফোন কলটি কে করেছিলেন বা যে ফোনে কলটি এসেছিল তার সঙ্গে আওয়াদের কীভাবে সংযোগ ছিল; তা স্পষ্ট করেনি। হামাসের সশস্ত্র শাখার একজন কমান্ডার হওয়ার অভিযোগ আওয়াদ অস্বীকার করেছেন এবং সাক্ষীদের বক্তব্য অনুযায়ী তিনি সেদিন স্বাভাবিক নিয়মেই ইউএনআরডব্লিউএ-এর স্টাফ বাসে ছিলেন।

নয়জন কর্মীর চুক্তি ‘সংস্থার স্বার্থে’ বাতিল করা হয়েছিল এবং বরখাস্তের চিঠিতে তাদের জানানো হয়েছিল যে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘অত্যন্ত গুরুতর ও বিশ্বাসযোগ্য’। জাতিসংঘের একটি তদন্তে উপসংহার টানা হয়েছিল যে তারা ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকতে পারেন, যার পর তাদের বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে ট্রাইব্যুনাল জানিয়েছে যে ‘নিরাপত্তা ও সুরক্ষা’ উদ্বেগের কারণে তদন্তকারীরা ইসরায়েলের পক্ষ থেকে প্রাথমিকভাবে অভিযুক্ত ১৯ জন কর্মীর কারও সাক্ষাৎকার নেননি। ট্রাইব্যুনাল মন্তব্য করেছে, আবেদনকারী এবং অন্যান্য কর্মীর বিরুদ্ধে অভিযোগগুলো প্রায় সম্পূর্ণভাবেই ইসরায়েলের হাতে থাকা তথ্যের ওপর ভিত্তি করে গঠিত বলে মনে হয়।

ইসরায়েলের সরবরাহ করা আড়ি পাতা ফোনালাপ ও বার্তার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে ট্রাইব্যুনাল। তারা উল্লেখ করেছে যে একটি ক্ষেত্রে ক্লোন করা সিম কার্ডের সঙ্গে জড়িত পরিচয় বিভ্রাটের ঘটনা ঘটেছিল, যা গাজায় একটি সাধারণ বিষয়। ট্রাইব্যুনালের মতে, কণ্ঠস্বর শনাক্তকরণের ওপর ভিত্তি করে ইসরায়েলের দাবিগুলো ছিল সন্দেহজনক, এবং জাতিসংঘের তদন্তকারীদের পর্যালোচনা করা কিছু ট্রান্সক্রিপ্ট হামাস বা ৭ অক্টোবরের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগকে সমর্থন করেনি।

বরখাস্তের সিদ্ধান্তের পক্ষে তথ্যসূত্র নিয়ে ইউএনআরডব্লিউএ-এর দাবির ক্ষেত্রেও সংশয় প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল যখন বরখাস্তের সমর্থনে প্রমাণ চায়, তখন সংস্থাটি ইসরায়েলি সরকার, দ্য টাইমস অব ইসরায়েল-এর একটি প্রতিবেদন এবং ইউএন ওয়াচ নামের একটি ইসরায়েলপন্থী লবি গ্রুপের প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে। ট্রাইব্যুনাল বলেছে যে এসব সূত্র সিদ্ধান্তটিকে প্রভাবিত করেছিল কি না তা কিছুটা সন্দেহজনক, কারণ সংস্থাটি যেসব সহায়ক নথিপত্র জমা দিয়েছে, তার সবই ২০২৪ সালের ২৬ জানুয়ারি বিতর্কিত বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার পর তৈরি করা হয়েছিল।

সাবেক ইউএনআরডব্লিউএ কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্বীকার করেছিলেন যে কর্মীদের বরখাস্ত করার তার সিদ্ধান্তটি ছিল ‘বিপরীতমুখী যথাযথ প্রক্রিয়া’ (রিভার্স ডিউ প্রসেস) কারণ বরখাস্তের পর তদন্ত শুরু হয়েছিল। সে সময় লাজারিনি বলেছিলেন, এটি জনসমক্ষে আসার পর, সত্য হোক বা মিথ্যা হোক, আমার বিচার ছিল যে এই অভিযোগকে আমরা কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি তা দেখাতে আমাকে সবচেয়ে দ্রুত ও সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও যোগ করেছিলেন যে সে সময় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা পরিচালনা ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুরো সংস্থাটির টিকে থাকার সক্ষমতা ঝুঁকির মুখে ছিল। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ইউএনআরডব্লিউএ এবং লাজারিনি কেউই সাড়া দেননি।

বরখাস্ত হওয়া কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের পর ইসরায়েল দাবি করেছিল যে ইউএনআরডব্লিউএ-এর ভেতরে হামাসের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে এবং ২০২৪ সালে ইসরায়েলি পার্লামেন্ট ইসরায়েল বা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সংস্থাটির কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার

অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

আপডেট সময় ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬