ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’—বঙ্গভবনে শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি Logo আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান Logo কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার Logo হরমুজে মাইন বিস্ফোরণে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, ইরানের হুঁশিয়ারি Logo আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে Logo এমআইএসটির কাউন্সিল সভা-গ্রাজুয়েশন সেরিমনি ও স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন Logo বিয়ের জন্য জীবনসঙ্গী নির্বাচন করবেন যে ৪ গুণ দেখে Logo বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পটিয়া মাদ্রাসার দুই দিনের মহাসম্মেলন Logo পা হারানো শাহিনের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার

ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর রাখা হচ্ছে বিশেষ নজরদারি।

এদিকে, বিজিবি সদস্যদের হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করতে দেখা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গোমতী নদীর পাড়ের গোলাবাড়ি বিওপি থেকে শুরু করে বিজিবির বিভিন্ন সীমান্ত ক্যাম্প, সুয়াগাজী ও চৌদ্দগ্রামসহ সীমান্তবর্তী এলাকাজুড়ে চলছে বাড়তি তৎপরতা। সীমান্ত দিয়ে চলাচলকারী যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করে নেওয়া হচ্ছে নাম-পরিচয়। একই সঙ্গে গোমতী নদীতেও নিয়মিত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, চোরাচালানের পণ্যসহ যেকোনো অবৈধ সামগ্রী দেশের অভ্যন্তরে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি ভারত থেকে অবৈধভাবে কোনো নারী-পুরুষের অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

শুধু সীমান্ত ক্যাম্প কিংবা সড়কেই নয়, সীমান্তবর্তী গ্রামগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির তথ্য সংগ্রহ করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হচ্ছে, ততই বাড়ছে টহল ও নজরদারি।

১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, সম্ভাব্য নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার

আপডেট সময় ০৫:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬